Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যারা জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করেছে তাদের খুঁজে বের করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যখন আমরা রাজপথে আন্দোলন করেছি তখন গুপ্ত সংগঠনের কাউকে পাইনি। আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছে, যারা জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে। তাদের ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বোদা ধানহাটি এলাকায় বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে।

বিজ্ঞাপন

সকল হত্যাকাণ্ডের বিচারের দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে ঘোষণা করেন বিএনপির এই নেতা।

সমাবেশে বিএনপির বোদা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ড পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বোদা ধানহাটি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোদা উপজেলা শাখা, বোদা পৌর শাখা ও সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সারাবাংলা/এনজে