Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা ও আশপাশের এলাকায় গরম বাড়বে, বৃষ্টির সম্ভাবনা নেই

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১০:৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকাসহ আশপাশের এলাকায় বুধবার (২৩ জুলাই) বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

২৩ জুলাই (বুধবার) আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। এর আগে গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫ মিলিমিটার।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে