Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

এক লাফে আড়াই হাজার আসন কমিয়ে দেওয়া হলো তিতুমীর কলেজে

তিতুমীর কলেজ প্রতিনিধি
৩ আগস্ট ২০২৫ ২১:৪৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সরকারি তিতুমীর কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে আসন সংখ্যায় বড় ধরনের পরিবর্তন হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) আওতাধীন কলেজগুলোর জন্য প্রকাশিত নতুন ভর্তি বিজ্ঞপ্তিতে তিতুমীর কলেজের আসন নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজারটি। অথচ গত শিক্ষাবর্ষেও এই সংখ্যা ছিল ৫,৪২৭টি অর্থাৎ এক বছরের ব্যবধানে আসন কমেছে ৩,৪২৭টি।

বিজ্ঞপ্তি অনুযায়ী বাণিজ্য অনুষদে আসন সংখ্যা নির্ধারিত হয়েছে ৪১৫টি, বিজ্ঞান অনুষদে ৮২০টি এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদে ৭৬৫টি।

আসন কমানোর সিদ্ধান্তে যথেষ্টই হতাশ তিতমুীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ। তিনি বলেন, আসন সংখ্যা না কমানোর বিষয়ে শিক্ষার্থীদের যে দাবিগুলো তা আমি ইউজিসির কাছে পৌঁছে দিয়েছিলাম। যেহেতু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে কোন বিশ্ববিদ্যালয় এখনো প্রতিষ্ঠিত হয়নি তাই এখনই আসন কামানো যৌক্তিক হতে পারে না।

বিজ্ঞাপন

অধ্যক্ষ ছদরুদ্দিন আহমেদ আরও বলেন, তিতুমীর কলেজের আসন সংখ্যা কমানোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কলেজের কর্মচারীরা। তাদের বেতন দেওয়ার একমাত্র উৎস শিক্ষার্থীদের থেকে আদায়কৃত ফি। পূর্বে তিতুমীর কলেজে যখন ৫২ হাজার শিক্ষার্থী ছিল তখন সে অনুযায়ী কর্মচারী নিয়োগ দেয়া হয়েছিল। তবে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। এতে আমরা কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছি। এরপর যদি আরও আসন কমানো হয় তাহলে এসব কর্মচারীদের বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়বে। সে ক্ষেত্রে তাদের সকলকে ছাটাই করতে বাধ্য হতে হবে।

আগামী ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২২ আগস্ট শুক্রবার বিকেল ৩টা–৪টায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটের ২৩ আগস্ট শনিবার, বেলা ১১টা–১২টা অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৩ আগস্ট শনিবার, বিকেল ৩টা–৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমআর/এসএইচএস