Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমকে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবে ঢাবি প্রশাসন

ঢাবি করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৯:৫৩

ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা মাহফুজা খানমের জানাযার আগে শহিদ মিনার প্রাঙ্গনে তাকে শ্রদ্ধা জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) ডাকসুর ইতিহাসে একমাত্র নারী ভিপি মাহফুজা খানম ৭৯ বছর বয়সে মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সারাবাংলাকে জানান, বুধবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে মাহফুজা খানমকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।

মাহফুজা খানমের স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। তার ছেলে মাহবুব শফিক গণমাধ্যমকে জানান, তার মা আজ সকাল ১১টার দিকে শরীরচর্চার জন্য বের হয়েছিলেন। পথে অসুস্থ বোধ করেন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বুধবার তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে। শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় নেওয়া হবে ডাকসু ভবনে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন মাহফুজা খানম। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। ২০০৯ সালে ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর