Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: যশোরে শহরের চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) রাতে শহরের আর এন রোড থেকে মিছিল শুরু হয়ে বস্তাপট্টির মোড়, চৌরাস্তা মোড় হয়ে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা শান্তির যশোরকে সন্ত্রাসী জনপদে পরিণত করেছে। পরিবর্তিত পরিস্থিতির পরও সেই চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফ্যাসিস্টের আশ্রয় পাওয়া সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা লাগামহীন। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই এমনটা হচ্ছে। অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের আহ্বান জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মিছিলে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর