Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনি রোডম্যাপ বিষয়ে কাল পর্যন্ত অপেক্ষা করতে বলল ইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৭:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নির্বাচন ঘিরে যে রোডম্যাপ বা কর্মপরিকল্পনা করা হয়েছে, সেজন্য বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব আখতার আহমেদ।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রোডম্যাপ করে ঘোষণা করবেন?- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।’

এর আগে দুপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। শিগগিরই প্রকাশ হতে পারে।’

‎সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। আর তফসিল হবে তার দু’মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে।’

উল্লেখ্য, ভোট প্রস্তুতির বিষয়ে ইসির পক্ষ থেকে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পযবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি, নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা বিষয়গুলো তুলে ধরা হয় রোডম্যাপে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর