Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের নেতকর্মীদের সংঘর্ষ, সেনা মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ২০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে গণঅধিকার পরিষদের নেতকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপার কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন। আর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘জাতীয় পার্টির ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। দলের আহত কর্মীদের চিকিৎসা জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।’

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়া যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল। এই ঘটনায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর