Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১০:৪১

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর