Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎হারানো এনআইডি তুলতে লাগবে না জিডি: কমিশনে চূড়ান্ত অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৯

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না।

‎সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি বলেন, ‘নাগরিকদের ভোগান্তি কমাতে হারিয়ে যাওয়া এনআইডি তুলতে যে সাধারণ ডায়েরি (জিডি) করতে হতো তা তুলে দিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে নাগরিকদের ভোগান্তি আরও কমবে। এছাড়া এনআইডি সেবা কিভাবে আরও সহজ করা যায় তা নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।’

‎জানা গেছে, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

কর্মী নিয়োগ দিচ্ছে বিকাশ
৯ নভেম্বর ২০২৬ ১২:১৩

আরো

সম্পর্কিত খবর