Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার্লি কার্ক হত্যাকাণ্ডে তারেক রহমানের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল রাজনৈতিক নেতা ও ভাষ্যকার চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “চার্লি কার্কের মৃত্যুতে সারাবিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। গণতান্ত্রিক সমাজে শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাস বা সক্রিয়তার কারণে কাউকে কখনো সহিংসতার শিকার হতে হবে না। ধর্ম, মতাদর্শ কিংবা দৃষ্টিভঙ্গি—যাই হোক না কেন, কারও জীবন এভাবে ঘৃণ্যভাবে শেষ হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।”

ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার আগে চার্লি কার্ক। ছবি: রয়টার্স

তিনি আরও বলেন, এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে নিহত হন চার্লি কার্ক। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন- ট্রাম্পের ঘনিষ্ট মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা

সারাবাংলা/এফএন/ইআ