Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামে ১৫ দিনে ৬২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৮:৩৫

হাম। প্রতীকী ছবি

ঢাকা: দেশে হামের উপসর্গে চলতি মাস নভেম্বরের ১৫ দিনে প্রাণ হারিয়েছে ৬২ শিশু। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫৭২ শিশু।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৫৭২ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৫৮ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ৪১৪ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৩৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১২ হাজার ৪০২ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ৩১৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২০৯ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

হামে ১৫ দিনে ৬২ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ ১৮:৩৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই
১৫ নভেম্বর ২০২৬ ১৮:৩০

আরো

সম্পর্কিত খবর