ঢাকা: দেশে ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫২ জন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৫২ জনের মধ্যে রয়েছে- বরিশাল বিভাগে ২০৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, ঢাকা বিভাগে ৮৭৩ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৮১৬ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।