Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিশিগানে চার্চে হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস-এ গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারীসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ছাড়াও, গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে পুলিশ হামলার বিষয়ে প্রথম ফোন কল পায়। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ প্রধান রেনেই জানান, খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ চার্চের গাড়ি পার্কিং এলাকায় হামলাকারীর মুখোমুখি হয়। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে সন্দেহভাজন টমাস জ্যাকব স্যানফোর্ডসহ ছাড়াও আরও দুইজন রয়েছেন। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা চার বলা হলেও পরে পুলিশ প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, দুইজন সাধারণ মানুষ এবং সন্দেহভাজন হামলাকারী স্যানফোর্ডসহ মোট তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

তবে হতাহতের সর্বশেষ তথ্যে মোট চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে সাতজন স্থিতিশীল অবস্থায় আছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ প্রধান রেনেই জানান, এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত এবং শোকাহত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি হটলাইন নম্বরও ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর