Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের / লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা প্রতারণা, প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৮:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রয়ের ভুয়া মালিক সেজে প্রতারণার নামে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. সেলিম শেখকে (৪৫) গ্রেফতার করেছে সিআইডি।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রোববার বিকেল সোয়া ৩টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বালিয়াখালী এলাকা থেকে অভিযুক্ত সেলিম শেখকেকে গ্রেফতার করা হয়। প্রতারক চক্রটি “POWER M AX LTD” নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নামে ভুক্তভোগীদের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করে। প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে, অফিস সাজিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নেয়।

বিজ্ঞাপন

জসীম উদ্দিন বলেন, এই ঘটনায় রাজধানীর শ্যামপুর থানায় গত বছরের ৮ মার্চ মামলা করা হয়। ইতঃপূর্বে এ মামলায় পাঁচজন আসামি গ্রেফতার হয়। গত জানুয়ারি মাসে গ্রেফতারকৃত আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে সম্প্রতি গ্রেফতারকৃত সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়।

তিনি বলেন, আসামি সেলিম শেখ গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে গা-ঢাকা দিয়ে চলছিল। তবে সিআইডি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর