Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেম ভাঙলেও বন্ধুত্ব অটুট

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫ ১৫:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড তারকা মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে অর্জুন কাপূরের। তবু যেন মলাইকাকে ভুলতেই পারছেন না তিনি। প্রায়ই অর্জুনের মুখে শোনা যায় মালাইকার কথা। অভিনেত্রীর যেকোনো সমস্যায় সর্বদা অর্জুন পাশে এসে দাঁড়িয়েছেন। অভিনেত্রীর জন্মদিনে তার জন্য কোন প্রার্থনা করলেন অর্জুন?

৫২ বছরে পা দিলেন মালাইকা আরোরা। তার বয়স যেন সামনে দৌড়োচ্ছে না বরং উল্টো দিকে হাঁটছে। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও কীভাবে এমন যৌবন ধরে রেখেছেন, সেই নিয়ে নানা কথা শুনতে হয় তাকে। শুধু তাই নয়, অর্জুনের সঙ্গে তার প্রেম চলাকালীন তাদের বয়সের ফারাক নিয়েও নিত্যদিন কটাক্ষের মুখে পড়তে হত তাকে।

বিজ্ঞাপন

অর্জুনের সঙ্গে তাদের সম্পর্ক ভাঙার পরও বারবার তা জোড়া লাগার গুঞ্জন শোনা গেছে। মালাইকার জন্মদিনে সেই গুঞ্জন আরেকটু উস্কে দিয়ে অর্জুন লেখেন, ‘শুভ জন্মদিন। সব সময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রেখো এবং খোঁজ চালিয়ে যাও।’ এই খোঁজ চালিয়ে যাওয়ার মধ্যে কোন ইঙ্গিত দিতে চেয়েছেন অভিনেতা? সেটা স্পষ্ট নয়।

গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দুজনের এক ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন। সেই সূত্র জানিয়েছিল, বিচ্ছেদ হলেও নাকি সৌজন্য বজায় থাকবে। কিন্তু তারপরেই অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি চোখে পড়ে অনুরাগীদের। তবে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেছিলেন অর্জুন। দুঃসময়ে প্রাক্তন প্রেমিকার পাশে ছিলেন তিনি। সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু জানাননি মালাইকা।

সারাবাংলা/জিজি