Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিপ্লবের সার্টিফিকেট চুপ্পুর থেকে নিতে হলে হাসিনার থেকে কেন নয়?’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ২০:৩২ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ২২:০৪

পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি

পটুয়াখালী: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “গণঅভ্যুত্থানের সার্টিফিকেট নিতে যদি চুপ্পুর কাছেই যেতে হয়, তাহলে হাসিনার কাছ থেকে কেন নয়?”

শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গণভোট সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া অতি দ্রুত তার অর্ডার জারি করতে হবে। এই আদেশ দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস। কিন্তু অনেকে এই আদেশ চুপ্পুর হাত থেকে নিতে চায়। হাসিনার আমলে ২০০০ মানুষ শহিদ হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এখন বিপ্লবের সার্টিফিকেট নিতে যেতে হবে চুপ্পুর কাছে? যদি এ আদেশ চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? এটা গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা।’

বিজ্ঞাপন

জোট করতে হলে কাদের সঙ্গে জোট করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিএনপি না, জামায়াতও না। যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে, আমরা তাদের সঙ্গে থাকব।’

সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। বিশেষ অতিথি ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত।

সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুর থেকেই তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সমবেত হন।

বিজ্ঞাপন

খুলনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৪

আরো

সম্পর্কিত খবর