Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুমিল্লার ৯টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২১:১২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুমিল্লা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ৯টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি ২৩৭টি সংসদীয় আসনে দলের প্রার্থীদের নাম প্রকাশ করেন। ঘোষণার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়।

ঘোষণাকৃত প্রার্থীদের মধ্যে কুমিল্লার ৯টি আসনে মনোনয়ন পেয়েছেন—

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা): বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

কুমিল্লা-৪ (দেবিদ্বার): বিএনপির সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন।

কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ): বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৮ (বরুড়া): কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ওরফে চৈতি কালাম।

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট): বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

তবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপির কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, বাকি দুটি আসনে প্রার্থী চূড়ান্ত করে অচিরেই ঘোষণা দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর