Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ৬৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ২১:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৬টি  নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নির্বাচন কমিশন ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এই সংস্থাগুলোর বিরুদ্ধে যেকোনো দাবি-আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হবে এবং অভিযোগের সপক্ষে সহায়ক প্রমাণও জমা দিতে হবে বলে জানায় সংস্থাটি।

বিজ্ঞাপন

দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি।

ইসি জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন “নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫” এর ধারা ১৬ মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। “নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫” অনুসারে “পর্যবেক্ষক সংস্থা” হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতা সম্পন্ন বেসরকারি সংস্থাসমূহের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে।

নিবন্ধনে আগ্রহী সংস্থাসমূহকে আগামী ১০ আগস্ট (রোববার) বিকাল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফরম (EO-1) এ আবেদন দাখিল করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম (EO-1) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় (কক্ষ নং-১০৫) এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd -তে পাওয়া যাবে।

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করে বর্তমান কমিশন।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করেছিল নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর