Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থানা ভাঙচুর ও লকডাউনে অংশ নেওয়ার গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ২১:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, ইন্ধন ও থানা ভাঙচুরের অভিযোগে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকিরসহ চারজনকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কৃষ্ণপুর ইউনিয়নের মৃত হালিম ফকিরের ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকির (৫২), নয়াকান্দি গ্রামের শেখ কাশেমের ছেলে শেখ সজীব (২৪), একই গ্রামের শেখ আহম্মেদের ছেলে শেখ পলাশ (৪৭) এবং ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের মৃত করিম বেপারীর ছেলে সোহরাব বেপারী (৫৫)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, লকডাউন কর্মসূচিতে তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। মহাসড়ক অবরোধে অংশগ্রহণ ও বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্নভাবে ভূমিকা রাখেন তারা। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর-৪ আসন থেকে দুই ইউনিয়ন (হামেরদী ও আলগী) কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় অবরোধের সময় ভাঙ্গা থানা ও পজেলা পরিষদ ভাঙচুরের ঘটনায়ও তারা জড়িত ছিলেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লকডাউন ও ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছি। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর