Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রম আইন সংশোধনকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৭:২১ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২৩:০৫

ঢাকা: বাংলাদেশের শ্রম আইন সংশোধনকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় স্বাগত জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রম মান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।

এতে আরও বলা হয়, এই সংশোধন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শ্রমিক এবং ব্যবসার জন্য সমান সুযোগ নিশ্চিত করার যাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি, আগামী নির্বাচিত সংসদ দ্রুতই এই অধ্যাদেশকে আইনে পরিণত করবে।

বিজ্ঞাপন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

আরো

সম্পর্কিত খবর