Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া এখনো শঙ্কামুক্ত নন: খোকন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৮

খায়রুল কবির খোকন।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খোকন বলেন, উনি এখনো আউট অব ডেঞ্জার নন। আগের মতোই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। স্টেবল আছেন, কিন্তু এখনো ইমপ্রুভ করেননি। ডাক্তাররাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

তিনি জানান, মেডিকেল বোর্ড দিন-রাত পরিশ্রম করে খালেদা জিয়াকে সুস্থ করার চেষ্টা করছে এবং এ ব্যাপারে বিএনপি আশাবাদী। তার ভাষায়, আমরা আশা করছি, ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বিজ্ঞাপন

বিদেশে নেওয়া প্রসঙ্গে খোকন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তার বর্তমান শারীরিক অবস্থার ওপর। মেডিকেল বোর্ডই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এদিকে খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকাল থেকেই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় বাড়তে থাকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের। হাসপাতালের প্রধান গেট এলাকায় সকাল থেকে অবস্থান নেয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

উখিয়ায় বন্দুকসহ কিশোর আটক
৩০ মার্চ ২০২৬ ১৮:০৪

আরো

সম্পর্কিত খবর