Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় ট্রাকচালককে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ১

স্পেশাল করসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: শাহজাহানপুরে ট্রাকচালক ও হেলপারকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের সময় একজনকে আটক করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। এসময় অপর ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

বুধবার (৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বি-ব্লকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মো. এরশাদুল ইসলাম (৪২)। তিনি শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত রেহেল উদ্দিনের ছেলে। এছাড়া পালিয়ে যাওয়া ছিনতাইকারীর নাম মো, আব্দুল জলিল।

জানা যায়, শেরপুর হাইওয়ে পুলিশের একটি টিম রাত্রিকালীন টহলে ছিল। বুধবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মহাসড়কের ফুটওভার ব্রিজের সামনে ছিনতাই হচ্ছে। পরে পুলিশের টহল টিম ২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করে পুলিশ। গ্রেফতার এরশাদুল ইসলামের কাছ থেকে একটি ধারালো হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
‎
হাইওয়ে পুলিশ রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহ জানান, বুধবার রাত ২টা ৪০ মিনিটের দিকে ট্রাকচালক মো. রাজু মিয়া (২৯) এবং হেলপার মো. সুমন (১৮) ট্রাক রাস্তার পাশে থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেন। তখন দুই ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে গেলে তারা বাধা দেন। এ সময় এরশাদুল ইসলাম ও জলিলের কাছে থাকা ধারালো হাসুয়ার আাঘাতে হেলপার সুমন ও চালক রাজুর শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে জলিল চালকের শার্টের পকেট থেকে নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আজ বিশ্ব বসতি দিবস
৫ অক্টোবর ২০২৬ ০০:০১

আরো

সম্পর্কিত খবর