Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় উৎপল সরকার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে ব্রিজ এলাকায় নিহতের রক্তাক্ত এবং ব্রিজের রেলিংয়ের সঙ্গে আরেক যুবককে বেঁধে রাখা অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়।

নিহতের পরিবার জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোররাতে প্রতিবেশী ফিরোজ মোল্যার অটোভ্যানযোগে গোপালগঞ্জের মুকসুদপুরের মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় উৎপল সরকার। সকালে তারা খবর পান সালথার কালীতলা ব্রিজ এলাকায় উৎপলের মরদেহ পড়ে আছে।

বিজ্ঞাপন

ভ্যানচালক ফিরোজ মোল্যা জানায়, তারা কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৪/৫ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে আমাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এরপর উৎপল সরকারের সঙ্গে থাকা নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায় ডাকাতরা। তিনি বলেন, ডাকাতরা মুহূর্তের মধ্যে সবকিছু করে ফেলে। আমাকে বেঁধে রাখায় উৎপল ভাইকে বাঁচানোর সুযোগ পাইনি।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে নিহত উৎপল সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ডাকাতিকালে এ হত্যাকাণ্ডের ঘটেছে। আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
১৮ অক্টোবর ২০২৬ ১৭:০৩

আরো

সম্পর্কিত খবর