Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি ৪ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধারসহ হরিণ শিকারিকে আটক আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৮ ডিসেম্বর) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্ধর্ষ ডাকাত ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, রোববার দিবাগত মধ্যরাতে কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, দুটি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করা হয়।

তিনি জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো