Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৭ জন

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই সময়ে আরও ৩৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৬০ এবং নারী ১১৭ জন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬, ঢাকা উত্তর সিটিতে ৮৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৮, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৯ হাজার ৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪০১ জনের। এর আগে, মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত ৪২১ জন রোগী হাসপাতালে ভর্তি হন। একই সময়ে মারা যান ৩ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

বিজ্ঞাপন

আজ বিশ্ব বসতি দিবস
৫ অক্টোবর ২০২৬ ০০:০১

আরো

সম্পর্কিত খবর