Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ কর্মসূচি দিল এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ০৯:৩২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১১:২৯

প্রতীকী ছবি।

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে এ যাত্রা শুরু হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য জানিয়েছেন।

আজ সকালে দলটি শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে। পরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগ্রাসনবিরোধী যাত্রা অনুষ্ঠিত হবে।

এটি বাংলামোটর থেকে শুরু হয়ে কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হবে।

এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ এনসিপির নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর