Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭১-এর সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি একটি দলের উদ্দেশ্যে বলেছেন, এই দলটি ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না।

তিনি আরও বলেন, গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির সূর্য সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়।

মির্জা আব্বাস বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি দল, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর