Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১১:১৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৩:৪০

মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলায় ট্রলির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া–হরিপুর সংযোগ সেতুর উপর এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে এক ব্যক্তি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত ও ঘাতক ট্রলি আটকের কাজ চলছে। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দোলের আবিরে রাঙা
৩ মার্চ ২০২৬ ২৩:৪১

আরো

সম্পর্কিত খবর