Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক্টরচাপায় শিক্ষক নিহত, এলাকাবাসীর সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ২৩:৫৬ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১২:২২

নওগাঁয় ট্রাক্টরচাপায় শিক্ষক নিহত, এলাকাবাসীর সড়ক অরোধ। ছবি: সংগৃহীত

নওগাঁ: সদর উপজেলায় ইটভাটার ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিমন হোসেন (৩০) নামে কোচিং সেন্টারের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন ও ইটভাটার কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর এবং একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রিমন হোসেন প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে আড়চা গ্রামে যাচ্ছিলেন। এ সময় কাদিমপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিবিসি ইটভাটার মাটি পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনার পর এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের কীর্ত্তিপুর গ্রামের শশীর মোড়ে অবস্থিত বিবিসি ইটভাটায় গিয়ে চারটি ট্রাক্টর ও একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনে আগুন জ্বালিয়ে দেয়। পরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে সদর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইটভাটা ভেঙ্গে দেওয়ার আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় উত্তেজিত এলাকাবাসী।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুশফিকুর রহমান বলে, ‘ট্রাক্টরের চাপায় শিক্ষক রিমন হোসেন মারা যান। ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর