Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাইলেন এসপি’রা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: আসন্ন জাতীয় সংসদ গণভোটে পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছেন পুলিশ সুপাররা।
‎
‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সকল রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে সম্মেলনে এ দাবি জানান এসপিরা।
‎
‎পুলিশ সুপাররা বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসামীসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। আমাদের পর্যাপ্ত যানবাহন সংকট রয়েছে। পর্যাপ্ত জনবল সংকটের কারনে জনবল বৃদ্ধি করা প্রয়োজন। একই দিনে দুটি নির্বাচন বড় একটা চ্যালেঞ্জ হবে। নির্বাচনের দিন অসুস্থ, প্রতিবন্ধী লোক ভোট দিতে গেলে পুলিশকে বলা হয় সহযোগিতা করার জন্য। এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার জন্য সুপারিশ করেছেন তারা। এছাড়া গণভোটের প্রচারের জন্য সময় বাড়ানো ও সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন বলেও জানান ডিসিরা।
‎
‎তারা বলেন, বিগত নির্বাচনগুলোতে পুলিশের যে বাজেট ছিল- তাতে বৈষম্য ছিলো। এবারের নির্বাচনে বাজেট বাড়ানো প্রয়োজন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানো দরকার। এছাড়া পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদানেরও দাবি জানান তারা।
‎
‎জেলা প্রশাসকরা জানান, মাঠ পর্যায়ে এখনো যে বৈধ অস্ত্র রয়েছে, দ্রুত অস্ত্রগুলো রিকভারি করতে আপনাদের সহযোগিতা চাই। দূর অঞ্চলে যাতায়াতের জন্য হেলিকপ্টার দেওয়ার সুপারিশ করা হয়। এআই এবং অপতথ্য প্রচার আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আইনের বাহিরে আমরা একটি কাজও করতে রাজি নই। আমাদের অনেক উপজেলায় গাড়ি পুড়ে গেছে এবং সেসব উপজেলায় গাড়ি প্রয়োজন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর