Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছু দুষ্কৃতকারী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দিচ্ছে: শিক্ষা উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৮:০৪

দিপু দাসের তারাকান্দার বাড়িতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর আবরার। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর আবরার বলেছেন, বর্তমানের কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরণের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ভালুকায় শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার খোঁজ নিতে এসে দিপু দাসের তারাকান্দার বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনের ব্যাপারে দৃঢ়ভাবে অঙ্গিকারাবদ্ধ। যত ধরণের অপচেষ্টা হোক কোনো ঘটনায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে থেকে পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব সরকার গ্রহণ করেছে।

দিপুর পরিবারের সদস্যরা কান্নার ভেঙে পড়লে শোকসন্তপ্ত পরিবারকে শান্ত্বনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।

পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্পূর্ণভাবে অঙ্গীকারাবদ্ধ। যত রকমের অপচেষ্টা হোক না কেন, নির্বাচনে কোনোরকম প্রভাব ফেলতে পারবে না। কোনো চাপেই নতি স্বীকার করবে না সরকার।

বিজ্ঞাপন

নীলফামারী পৌঁছেছেন তারেক রহমান
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪১

আরো

সম্পর্কিত খবর