Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের রেকর্ড
সোনার ভরি ছাড়াল সোয়া ২ লাখ টাকা, রুপার ৫ হাজার

সারাবাংলা ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫ ২২:০৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২৩:০৮

জুয়েলারি দোকান। ফাইল ছবি

ঢাকা: সোনার বাজারের অস্থিরতা যেন কমছেই না। বলতে গেলে এখন প্রতিদিনই দর সংশোধন হচ্ছে মূল্যবান এই ধাতুটির। এবারের দর সংশোধনে এই ধাতুটির দাম বেড়েই চলেছে, যা রেকর্ডও ছাড়াচ্ছে। সর্বশেষ দর সংশোধনে সোনার দাম ভরিতে বেড়েছে ৪ হাজার ২০১ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা।

এর আগে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ ২ লাখ ২২ হাজার ৮১ টাকায় গিয়ে দাঁড়ায়। মাত্র একদিনের ব্যবধানে সেই রেকর্ডও অতিক্রম করল। এদিকে এদিন রুপার দাম বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাজুস। সর্বশেষ দর সংশোধনে ভালোমানের রুপার দাম ভরিতে বেড়েছে ১৭৫ টাকা। ফলে একভরি রুপা কিনতে লাগবে ৫ হাজার ১৩২ টাকা, যা রেকর্ড।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।

এদিকে এদিন রুপার দামও বেড়ছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২২ ডিসেম্বর সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। ওইদিন রুপার দামও বাড়ে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

ব্যবসার টাকা, নাটক সাজিয়ে আটক: জামায়াত
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৮

আরো

সম্পর্কিত খবর