Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার মতো ফেভারিট মরক্কোও’

স্পোর্টস ডেস্ক
২ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের বাকি আর মাত্র ৬ মাস। এবারের ঐতিহাসিক ফিফা বিশ্বকাপের ফেভারিট কে, এ নিয়েই চলছে নানা আলোচনা। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলছেন, ব্রাজিল-আর্জেন্টিনার পাশাপাশি এবার মরক্কোর শিরোপা লড়াইয়ে ফেভারিট।

বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে স্পেন। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, সৌদি আরব ও নবাগত কেপ ভার্দেকে। স্প্যানিশ পত্রিকা এএসকে দেওয়া সাক্ষাৎকারে স্পেন ও অন্যদের বিশ্বকাপের জয়ের সম্ভাবনার প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরেছেন দে লা ফুয়েন্তে।

দে লা ফুয়েন্তে বলছেন, স্পেনের পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনা-মরক্কোও শিরোপার দাবিদার, ‘আমি এই প্রশ্নের (বিশ্বকাপ জয়ের দাবিদার মনে করি কিনা) উত্তর দৃঢ়তার সঙ্গে দিচ্ছি; হ্যাঁ, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি। আমরা পারব এবং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করব। কিন্তু আরও কিছু দল আছে, যারা একই চেষ্টা করবে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, অথবা মরক্কোর মতো শীর্ষ দলগুলোর কেউই পিছিয়ে থাকবে না।’

বিজ্ঞাপন

১৯৭৮ সাল থেকে নিয়মিত বিশ্বকাপে খেলা স্পেন ১৬ বছর আগে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের ওই আসরে অধরা শিরোপা উঁচিয়ে ধরে স্পেন। ২০১৪ আসরে শিরোপা ধরে রাখার অভিযানে নেমে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় স্পেন। ২০১৮ ও ২০২২ সালে শেষ ষোলোর চ্যালেঞ্জ উতরাতে পারেনি স্পেন।

গত কয়েক বছরে অবশ্য দারুণ ফর্মে আছে স্প্যানিশরা। ২০২৪ সালে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে তারা, দে লা ফুয়েন্তের অধীনেই। বিশ্বকাপের বাছাইপর্বও দারুণ কেটেছে স্পেনের। ৬ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।

বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচ আগামী ১৫ জুন, প্রতিপক্ষ কেপ ভার্দে। ২১ জুন তারা মুখোমুখি হবে সৌদি আরবের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন লড়বে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে।

বিজ্ঞাপন

নেহাল আহমেদ-এর ৩টি কবিতা
১২ অক্টোবর ২০২৬ ১৬:৪৫

আরো

সম্পর্কিত খবর