Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা কারাগারে


১৭ জুলাই ২০১৮ ১৭:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ৬ বছরের দণ্ডপ্রাপ্ত যশোরের ঝিকরগাছা উপজেলার বর্তমান চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে ঢাকার সাত নম্বর বিশেষ জজ মো. শহিদুল ইসলামের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আপিল করবেন এ শর্তে জামিন চেয়ে শুনানি করেন তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে ঢাকার বিশেষ জজ-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন আইন ২০০৪ সালের ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

বিজ্ঞাপন

একই সাথে দুই মামলায় পাঁচ হাজার টাকা জরিমানার করা হয়েছে অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের দণ্ডিত করা হয়। এই দুই ধারায় সাজা এক সাথে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এছাড়া ১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন আদালত। আসামি আত্মসমর্পণ কিংবা গ্রেফতারের তারিখ থেকে কারাদণ্ডের মেয়াদ শুরু হয়েছে।

২০১০ সালের ২০ জুলাই দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমদের দায়ের করা মামলার এজাহারে আসামির বিরুদ্ধে ৫৫ লাখ ৭৮ হাজার ১৩৫ টাকা ৮৪ পয়সা সম্পদের বিষয়ে ভিত্তিহীন হিসাব প্রদান এবং ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন। ওই বছরের ২৫ জুলাই মামলার চার্জশিট দাখিল করে দুদক। এরপর ২০১১ সালের ৯ জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত।

সারাবাংলা/এআই/এমও