Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ ফাঁড়ির পাশেই বস্তাবন্দি লাশ


১৭ জুলাই ২০১৮ ১৯:৩২ | আপডেট: ১৭ জুলাই ২০১৮ ১৯:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুলাই) সকালে উদ্ধার হওয়া লাশের পরিচয় মেলেনি বলে জানিয়েছেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফওজুল আজিম।

তিনি সারাবাংলাকে বলেন, ‘কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির আনুমানিক ২০০ গজ দূরে ঝোঁপের ভেতরে বস্তার মধ্যে লাশটি পাওয়া গেছে। অর্ধগলিত অবস্থায় থাকা লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। আমরা ধারণা করছি, কমপক্ষে তিনদিন আগে তাকে হত্যা করে লাশ বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছে।’

নিহতের বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর হতে পারে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। লাশ উদ্ধারের সময় নিহতের পরণে কালো প্যান্ট ও ফতুয়া ছিল বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শক ফওজুল আজিম বলেন, ‘কিভাবে হত্যা করা হয়েছে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: ৫ হাজার পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

সারাবাংলা/আরডি/এমও