Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে চালক ও সহকারী নিহত, আহত ১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নওপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে রাজবাড়িগামী একটি বাসের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপারের মৃত্যু হয়। এ সময় আহত ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে ট্রাক চালকের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- ট্রাকচালক নবীন শেখ ও সহকারী রাশেদ। নিহত নবীন জেলার সদর উপজেলার ধলার মোড় এলাকার সাজিদ শেখের ছেলে। নিহত দুজনেই একই একলাকার বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় সনাক্ত করা যায়নি। নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর