Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবিদ হোসেন খান ডিএসই’র নতুন প্রধান আর্থিক কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগদান করলেন মোঃ আবিদ হোসেন খান। রোববার তিনি যোগদান করেন। এর আগে তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর এবং গ্রামীনফোনে মহাব্যবস্থাপক ফিন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) ডিএসইর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ডিএসই জানায়, আবিদ হোসেন একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি হিসাবরক্ষণ, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ব্যবসায়িক পারফরম্যান্স ব্যবস্থাপনা, ট্রেজারি এবং কর ব্যবস্থাপনায় ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন।

বিজ্ঞাপন

আবিদ হোসেন ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (বাণিজ্য) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে কেপিএমজি বাংলাদেশ এর তত্ত্বাবধানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্টস (আইএফএ) এবং ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (আইপিএ)-এর ফেলো সদস্য।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর