Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসেনসিয়াল ড্রাগসে অবৈধ নিয়োগের অভিযোগে মামলার সিদ্ধান্ত দুদকের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১১

– ছবি : সংগৃহীত

ঢাকা: পরিচালনা বোর্ডের পূর্বানুমোদন ছাড়াই অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে পাঁচজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগের অপরাধে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক (ডা.) এহসানুল কবির ও নিয়োগপ্রাপ্ত পাঁচ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক (ডা.) এহসানুল কবির ছাড়া অন্যান্য আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির সাবেক অর্থ পরিচালক (সিসি) ও কোম্পানি সচিব মুহাম্মদ খুরশিদ আলম, সাবেক মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) সৈয়দ জহির উদ্দিন জামাল, সাবেক উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) মো. শওকত আলী, সাবেক উপ-মহাব্যবস্থাপক (ভাণ্ডার) এ. কাইয়ুম খান এবং সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) বিকাশ কুমার সরকার।

বিজ্ঞাপন

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, অভিযোগ অনুযায়ী, ইডিসিএলের পরিচালনা বোর্ডের অনুমোদন ছাড়াই পাঁচজনকে চুক্তিভিত্তিক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়। এতে সরকারি বিধি লঙ্ঘনের পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে দুদক মনে করছে। এর মাধ্যমে কোম্পানির ৩৬ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা আর্থিক ক্ষতিসাধন হয়েছে। অনুমোদিত মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি : ৪০৯ / ৪২০ / ১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭: ৫(২) ধারায় মামলায় অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর