Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ডিএমপির হটলাইন চালু

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোন তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানানো যাবে।

নির্বাচনি আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ সংক্রান্তে পুলিশের হস্তক্ষেপের বিষয়ে নিম্নলিখিত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সম্মানিত নগরবাসীকে অনুরোধ করা হলো। নম্বরগুলো হলো- ০১৩২০০৩৭৩৫৮; ০১৩২০০৩৭৩৫৯ এবং ০১৩২০০৩৭৩৬০0।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর