Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম


১৯ জুলাই ২০১৮ ১৮:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে মেয়র প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে বিএনপি দলীয় মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসভবনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সামনে এক সংবাদ সম্মেলনে বদরুজ্জামান সেলিম এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমার নেত্রী কারাগারে থেকে মেসেজ পাঠিয়েছে। নেতা তারেক রহমানের সাথেও আমার কথা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ করে, বন্ধু আরিফুল হক চৌধুরীকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমি সমর্থন দিলাম।

বিজ্ঞাপন

তার এই ঘোষণায় বিএনপি নেতারাও বলেছেন, সেলিমের বহিষ্কারাদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকেও প্রত্যাহার করে নেওয়া হবে।

এদিকে, সংবাদ সম্মেলন শেষে পুলিশ আরিফুল হক চৌধুরীর বাসার গলিতে তল্লাশি চালায়। এ সময় বিএনপির মেয়রপ্রার্থী বেরিয়ে এসে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তবে পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করেনি।

সারাবাংলা/এনএইচ