ঢাকা: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানান।
তিনি বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ১৭ জনের মধ্যে ডেমরা থানায় দুইজন, সূত্রাপুর থানায় দুইজন, মোহাম্মদপুর থানায় তিনজন, তেজগাঁও থানায় একজন, খিলক্ষেত থানায় একজন, যাত্রাবাড়ী থানায় পাঁচজন, দক্ষিণখান থানায় দুইজন ও শাহবাগ থানায় একজন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শরীফ (৩৯), মোঃ বাবু মিয়া ওরফে বাবুল (৪১), ইয়ামিন আরাফাত সঞ্জয় (২৮), মোঃ আল-আমিন সরদার (৩২), মোঃ নয়ন (১৮), মুজাহিদ হোসাইন ওরফে কামরান (২৫), মোঃ কবির হোসেন (৩৫), মোঃ লিটন বেপারী (৬০), মোঃ সেলিম (৩৮), মোঃ জুয়েল (২৫), মোঃ বাবু ওরফে ছোট বাবু (২৫), মোঃ হায়দার হোসেন তপু (৪০), মোঃ ইমরান (২৭), মোঃ মাহমুদুল হাসান (২৫), মোঃ কারুল ইসলাম শিবলু (২৯), মোঃ আলামিন (৩৬), মোঃ মান্নান মিয়া (৩০)।