Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ শেষেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি?

স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯

নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে ফিরছেন মেসি?

এই ক্লাবেই হয়েছিল তার ফুটবলের হাতেখড়ি। দুই যুগ আগে আর্জেন্টিনার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। দীর্ঘ সময় পর আবারও আর্জেন্টিনায় ফিরতে যাচ্ছেন মেসি। ওল্ড বয়েজ ক্লাব জানিয়েছে, ফিফা বিশ্বকাপের পরপরই মেসিকে আর্জেন্টিনায় ফেরাতে মরিয়া তারা।

ওল্ড বয়েজের প্রথম সহ-সভাপতি হুয়ান মানুয়েল মেদিনা মেসিকে ফেরানোর এই উদ্যোগের বিষয়টি জানিয়েছেন। ২০২৬ সালের শেষভাগেই মেসিকে ক্লাবে ফেরানোর ব্যাপারে আশাবাদী তিনি। ২০২৭ এর প্রথম অর্ধেই মেসিকে নিওয়েলসের জার্সিতে খেলানোর স্বপ্ন দেখছে তারা।

মেদিনা বলছেন, ‘এই প্রকল্প কেবল নিওয়েলসকে কেন্দ্র করে নয়। এতে যুক্ত রোজারিও শহর, এই প্রদেশ এবং আর্জেন্টাইন ফুটবল। আমরা আশা করি খুব দ্রুতই মেসিকে আমরা ওল্ড বয়েজের জার্সিতে দেখতে পারব।’

বিজ্ঞাপন

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, মেসির প্রতিনিধির সঙ্গে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে ক্লাবটি। ক্লাবের সামগ্রিক উন্নয়ন সাধন, প্রতিদ্বন্দ্বিতামূলক আবহ তৈরি এবং ফুটবল বিশ্বে এই ক্লাবকে উঁচুতে তুলে ধরার পরিকল্পনা হাতে নিয়েছে নিওয়েলস কর্তৃপক্ষ। এর অংশ হিসেবেই মেসিকে ফিরিয়ে আনার এই পরিকল্পনা। যদিও তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি এখনও হয়নি।

মেসি বরাবরই বলে এসেছেন, ফুটবল ক্যারিয়ারটা শেষ করতে চান ওল্ড বয়েজ ক্লাবেই। ইন্টার মায়ামির সঙ্গে অবশ্য এখনো দুই বছরের চুক্তি বাকি আছে মেসি। চুক্তির মাঝপথেই আর্জেন্টিনায় ফিরবেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন।

বিজ্ঞাপন

ক্যারাভ্যান নিয়ে ইসির নতুন নির্দেশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৩

আরো

সম্পর্কিত খবর