Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৩

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: আজ ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালট দেশে না পৌঁছালে, ব্যালটগুলো বাতিলের ঝুঁকিতে পড়তে পারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD)-তে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ভোটগ্রহণের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পেপার পৌঁছানো বাধ্যতামূলক। কমিশন জানিয়েছে: ব্যালট পেপার আজ ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছালে তা সময়মতো রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। কারণ নির্ধারিত সময়ের (ভোটের দিন বিকেল ৪:৩০ মিনিট) পর প্রাপ্ত কোনো ব্যালট চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সঠিক পদ্ধতি পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে:

  • ভোট প্রদান: ব্যালট পেপার এবং গণভোট ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করে সেগুলো নির্ধারিত সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে।
  • ঘোষণাপত্র সই: ভোটারকে অবশ্যই ঘোষণাপত্রটি সই করতে হবে।
  • হলুদ খামের ব্যবহার: সই করা ঘোষণাপত্র এবং সাদা খামটি একসাথে বড় হলুদ রঙের খামের ভেতরে ঢুকাতে হবে।
  • দ্রুত প্রেরণ: দেরি না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে খামটি জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ইসি সূত্র জানায়, আন্তর্জাতিক ডাক যোগাযোগের সময় বিবেচনায় রেখে ৫ ফেব্রুয়ারিকে একটি ‘কাট-অফ ডেট’ হিসেবে ধরা হয়েছে। এর পরে পৌঁছানো ব্যালটগুলো প্রশাসনিক জটিলতার কারণে নির্দিষ্ট আসনে সময়মতো পৌঁছানো চ্যালেঞ্জিং হয়ে পড়বে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেয়া হয়েছে। এজন্য প্রবাসী ভোটার ও দেশের ভেতরের তিন শ্রেণির (সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনী ও কয়েদিরা) ভোটার মিলে ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধন করেছেন।

বিজ্ঞাপন

ইসহাক সরকারকে বিএনপি থেকে বহিষ্কার
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪১

আজ বায়ু দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯

আরো

সম্পর্কিত খবর