Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে মিথ্যা বা কুরুচিপূর্ণ বক্তব্য দেব না: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে প্রতিপক্ষের সমালোচনা করা স্বাভাবিক হলেও কাউকে ছোট করে মিথ্যা বা প্রতারণামূলক কথা বলা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় তিনি কোনো ধরনের অসত্য বক্তব্য দেবেন না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোতালেব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, “আমরা সাচ্চা মুসলমান। মিথ্যা কথা বলি না। আমাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি। তাই নির্বাচনে মিথ্যা কথা বলবো না।”

মির্জা আব্বাস জানান, নির্বাচনী প্রচারণায় তিনি নিজের করা কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরবেন। অন্য কোনো দলের নেতা বা প্রার্থীকে নিয়ে অশালীন কিংবা নোংরা ভাষা ব্যবহার করবেন না বলেও আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে তিনি জনগণকে সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের মানুষ রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে। তাই এই অধিকার সঠিকভাবে প্রয়োগ করা সবার দায়িত্ব। ভোটগ্রহণের দিন ভোটিং সেন্টারে ফলাফল পাওয়া পর্যন্ত নিজেদের উপস্থিতি বজায় রাখার কথাও জানান তিনি।

নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস বলেন, তিনি কোনো ধরনের গন্ডগোল বা ঝগড়ায় জড়াবেন না। তবে নির্বাচনের পর প্রয়োজনে ন্যায্য অধিকারের জন্য লড়াই করতে প্রস্তুত থাকবেন।
শেষে তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে ভোট ও সমর্থন চেয়ে সবার পাশে থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বগুড়ায় প্রতারণার অভিযোগে যুবক আটক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭

আরো

সম্পর্কিত খবর