Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাবেশ শুরুর আগেই নীলফামারী বড়মাঠে জনসমাগম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪২

নীলফামারী: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ শুরুর আগেই নীলফামারী বড়মাঠে জমতে শুরু করেছে বিপুল জনসমাগম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই মাঠের ভেতরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে প্রবেশ করছেন তারা।

মাঠের বিভিন্ন অংশে স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণকারীদের সারিবদ্ধভাবে বসতে সহায়তা করছেন। মঞ্চের সামনে ইতোমধ্যে ভিড় ঘন হয়ে উঠেছে। মাইকে দেশাত্মবোধক গান ও দলীয় স্লোগান চলতে থাকায় পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

জলঢাকা উপজেলা থেকে আসা বিএনপি সমর্থক আজিবুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ বছর পর আমাদের নেতা আসছেন। তাই তাকে কাছ থেকে দেখার জন্য সকালেই এসে সামনের জায়গা নিয়েছি।

বিজ্ঞাপন

তরুণ ভোটার শামীম ইসলাম খান বলেন, “আমি দলের চেয়ারম্যানকে এতদিন শুধু ভিডিওতে দেখেছি, সরাসরি কখনো দেখিনি। তাই আজ সকাল বেলাতেই চলে এসেছি, যেন সামনে থেকে ঠিকভাবে দেখতে পারি।”

আরেক ভোটার মঞ্জুরুল ইসলাম বলেন, আমাদের নেতা যখন রংপুরে এসেছিলেন, তখন দেরিতে যাওয়ায় একেবারে পেছনে পড়তে হয়েছিল। এবার নিজের জেলায় আসছেন, তাই সকাল সকাল চলে এসেছি, যেন সামনে থেকেই নেতাকে দেখতে পারি।

জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে উচ্ছাস লক্ষ্য করা গেছে। দুপুর ১টার পর দলের চেয়ারম্যান নীলফামারী বড়মাঠের জনসভায় যোগ দেবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর