Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির রংপুর সিএমএইচে ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

সৈয়দপুর বিমানবন্দরে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন।

নীলফামারী: ঢাকা থেকে আকাশপথে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর নগদ ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে জেলা পুলিশ। আটকের পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ‍দিকে সৈয়দপুর বিমানবন্দর তাকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালানো হয়। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে। অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- আটক করা টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, ব্যবসার: জামায়াত

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, জামায়াত নেতার সঙ্গে থাকা টাকা শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানান।

আরও পড়ুন- টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

এ ছাড়া অভ্যন্তরীণ রুটে টাকা পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানান শাহজালাল বিমানবন্দর নির্বাহী পরিচালক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর