Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-৮ আসন
নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে মির্জা আব্বাসের জয়

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮

মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: ঢাকা–৮ সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেন পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঁচ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর রাত পৌনে ৪টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই ফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা–৮ আসনের মোট ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী মির্জা আব্বাস সরাসরি ভোটে পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট এবং পোস্টাল ভোটে পেয়েছেন ২ হাজার ৮১৪টি। এতে তাঁর মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬টি।

বিজ্ঞাপন

অন্যদিকে, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি ভোটে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট এবং পোস্টাল ভোটে পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাঁর মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৪ হাজার ১২৭টি।

এ ছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে মোট ১ হাজার ৪৩৬ ভোট পেয়েছেন। গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট।

ঢাকা–৮ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি এবং বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি।

এ আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬ হাজার ১২টি এবং বাতিল হয়েছে ৩২০টি।

বিজ্ঞাপন

বগুড়া-২ আসনে বিএনপি'র মীর শাহে আলম জয়ী
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮

নির্বাচনে গড় ভোট পড়েছে ৫৯ শতাংশ
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০

আরো

সম্পর্কিত খবর