Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
পাকিস্তানের বিপক্ষে ভারতকে যেখানে এগিয়ে রাখছেন বরুণ

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪

পাকিস্তানের বয়কটে এই ম্যাচ ভেস্তে যাওয়ারই কথা ছিল। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের ইউটার্নে মাঠে গড়াতে যাচ্ছে ভারত-পাকিস্তান মহারণ। ১৫ ফেব্রুয়ারির গ্রুপ পর্বের ম্যাচের আগে জমে উঠেছে কথার লড়াই। ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী বলছেন, প্রেমাদাসার পিচে বেশি সুবিদা পাবেন তারা।

গ্রুপ পর্বে নিজেদের দুটি ম্যাচই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমেছে পাকিস্তান। ভারতের বিপক্ষেও একই মাঠে খেলবেন তারা। ভারতের বিপক্ষে ম্যাচে তাই বাড়তি সুবিধা পেতে পারে পাকিস্তান, এমনটা ধারণা করছে ক্রিকেট বিশ্লেষকরা।

তবে বরুণ বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন, ‘অবশ্যই, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত, এটা একটা দারুণ চ্যালেঞ্জ হবে। আমরা স্পিনের বিপক্ষে অনেক শক্তিশালী, আবার আমাদের নিজেদেরও ভালো স্পিন আক্রমণ আছে। আমার মনে হয়, এদিক থেকে আমরা ওদের চেয়ে এগিয়ে। যদিও তারা টানা একই ধরনের কন্ডিশনে খেলছে, সে হিসেবে তারা কিছুটা সুবিধা পেতে পারে। তবুও আমি বিশ্বাস করি, দল হিসেবে আমরা ওদের চেয়ে ভালো করেছি এবং ভালোভাবেই প্রস্তুত আছি।’

বিজ্ঞাপন

বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে কেবল বরুণ আর আক্সার প্যাটেলকে খেলিয়েছে ভারত। বরুণ নামিবিয়ার বিপক্ষে ৭ রানে ৩ উইকেটসহ মোট নিয়েছেন চার উইকেট। আক্সার নিয়েছেন চারটি শিকার।

ভারতের বিশ্বকাপ দলে স্পিনার হিসেবে বরুণ ও আক্সার ছাড়াও আছেন বাঁহাতি স্পিনার কুলদিপ যাদব ও ডানহাতি স্পিনার ওয়াশিংটন সুন্দর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর