Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ ভবনে শপথে আসছেন নবনির্বাচিত এমপিরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২

সংসদ ভবনে প্রবেশ করছে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ নিচ্ছেন। এরইমধ্যে রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেট দিয়ে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের শপথই আগে পড়ানো হবে। এবারের নির্বাচনে জোটগতভাবে ২১২টি আসন পেয়েছে বিএনপি। ফলে দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হয়েছে।

বিজ্ঞাপন

১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে নির্বাচনে অংশ নেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার নেতৃত্বেই নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে। টানা তিনটি সংসদ— প্রায় ১৫ বছর পর বিএনপি নেতারা আবারও সংসদ ভবনে প্রবেশ করছেন।

এর আগে, ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও ভোট কারচুপির অভিযোগ এনে দুপুরেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় দলটি। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৮

শপথ নিতে সংসদ ভবনে তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৪

সংসদ ভবন ঘিরে নেতাকর্মীর ঢল
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৬

আরো

সম্পর্কিত খবর