Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিকে শপথ নিতে সকাল ৯টা থেকে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। যারা নির্বাচিত হয়েছেন, ভেতরে প্রবেশের সময় তাদের জাতীয় পরিচয়পত্র দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আজ খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাংলাদেশের ইতিহাসে এটি বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যদিকে ৭৭টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর